খবর লাইভ : অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।
জানা গিয়েছে, এদিন রাতের দিকে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় তাঁর। অপেক্ষা না করে তৎক্ষণাৎ মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। অবস্থা বুঝে দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা মদন মিত্রকে পরীক্ষা করে জানান তাঁর বুকে ঠান্ডা লেগে সর্দি জমেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদের কোনও আশঙ্কা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করার প্রয়োজন আছে। তাই উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। কবে ছাড়া পাবেন তৃণমূল বিধায়ক, তা এখনই কিছু জানাননি চিকিৎসকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…