চার্জ গঠনের পর জামিন নিয়ে ভাবা হবে, অনুব্রত মামলায় জানাল সুপ্রিম কোর্ট

খবর লাইভ : ফের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। ২২ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রতর জামিন মামলা। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শীর্ষ আাদালতের শুনানিতে মঙ্গলবার অনুব্রত জানতে চান, গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমার জামিন পেয়েছেন। আমি তো মাস্টারমাইন্ড নই। তারপরও আমাকে কেন আটকে রাখা হচ্ছে জেলে?

জামিন প্রসঙ্গে শীর্ষ আদালত বলে, আগে অনুব্রতর বিরুদ্ধে চার্জগঠন করা হোক, তারপর বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে। জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই সময়ের মধ্যে ট্রায়াল কোর্টে সমস্ত নথি জমা দেবে সিবিআই ও ইডি।

আরও পড়ুনঃ বাইজুসের কাছে ১৬০ কোটি টাকা পাওনা বিসিসিআইয়ের, স্পনসরকে আদালতের নোটিশ
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস ধরে তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এর আগেও একাধিকবার তিনি জামিনের আবেদন করেছেন। কিন্তু প্রতিবারই সেই আবেদন খারিজ হয়ে যায়। এ দিনও অনুব্রতর জামিনের বিরোধিতার করেন ইডি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেলারেল এস ভি রাজু। তিনি জামিনের বিপক্ষে বলেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। জামিন পেলেই তিনি গোটা তদন্ত প্রভাবিত করার চেষ্ঠা করতে পারেন। তিনি অনুব্রতর হিসাবরক্ষক মণীষ কোঠারির দেওয়া বয়ানেরও উল্লেখ করেন সর্বোচ্চ আদালতে।
গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। ৭ মার্চ তাঁকে দিল্লি নিয়ে যায় ইডি। ২১ মার্চ থেকে তিনি তিহার জেলে বন্দি। একই মামলায় অনুব্রত মেয়ে সুকন্যাও তিহারে বন্দি রয়েছেন। এর মাঝে বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েন তিনি। এবার তিনি আদালতের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তিনি কী মাস্টারমাইন্ড? তবে কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago