সংসদে মহুয়া, পাশে দাঁড়ানোর অধীরের বার্তাকে কটাক্ষ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

খবর লাইভ : ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ সংক্রান্ত বিষয়ে মহুয়া মৈত্রকে নিয়ে অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে আগেই মনে করেছিল ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই লোকসভায় পৌঁছেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সোমবার আরও একবার মহুয়ার পাশে দাঁড়ানোর বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, “বহিষ্কারের প্রসঙ্গ উঠলে আমরা তার বিরোধিতা করব। আমরা ইতিমধ্যেই একটি চিঠি দিয়ে বলেছি যে এই বিষয়গুলি নিয়ে সংসদের ভিতরে আলোচনা হোক।”

মহুয়ার বিরুদ্ধে ‘টাকা নিয়ে সংসদে প্রশ্ন’ করার অভিযোগ তোলা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অবশ্য বলেন, আমি জানি না এথিক্স কমিটির রিপোর্টে কী প্রস্তাব দেওয়া হয়েছে। আগে রিপোর্ট সংসদে পেশ করা হোক। আমি তার পরই যা বলার বলব।তিনি অধীরকে কটাক্ষ করে বলেন, আমি জানি না ওই রিপোর্ট কী ভাবে ফাঁস হয়ে গেল। আমার মনে হয় অধীর চৌধুরী এটা ফাঁস করেছেন।
প্রসঙ্গত, মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার সংক্রান্ত এথিকস কমিটির রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার আগেই কী ভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি।

আরও পড়ুনঃ আমি রাজনীতিতে আসতে পারি, কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

রবিবারই তিন রাজ্যে ‘অভাবনীয় ফল’ করেছে বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে বিপুল জয়ের পর রবিবার সন্ধ্যায় বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ধারাই অব্যাহত রইল সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিনেও।
সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ বিরোধীদের, ভোটে হারকে শেখার সুযোগ হিসাবে দেখা শুরু করুক বিরোধীরা! মোদিকে ঘিরে এ দিন বিজেপি সাংসদদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago