কংগ্রেসের নাম না করে ‘ভুল সংশোধন’ করে নেওয়ার আহ্বান অভিষেকের

খবর লাইভ : মধ্যপ্রদেশে ক্ষমতায় ফেরা দূরস্থান, নিজেদের দখলে-থাকা রাজস্থান এবং ছত্তীসগঢ়ও বিজেপির কাছে খুইয়েছে রাহুল গান্ধীর দল। রবিবার বিকেলের পর কংগ্রেসের ‘ভূমিকা’ নিয়ে বিরোধী জোট ইন্ডিয়ার অন্দরেও কাটাছেঁড়া চলছে। এই আবহে কংগ্রেসের নাম না করে তাদের ‘ভুল সংশোধন’ করে নেওয়ার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলের প্রবীণ-নবীন সদস্যদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন  অভিষেক। সোমবার, দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”দলে প্রবীণদের দরকার অবশ্যই। তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার। কারণ বয়স হলে মানুষের কাজের ক্ষমতা কমে যায়। সেই বিষয়টা মাথায় রাখতে হবে।”

এদিন বাংলার উত্তরে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি প্রবীণের প্রতিক্রিয়া দেন অভিষেক। তাঁর মতে, ”শুধু দল বলে নয়, যে কোনও জায়গায় আমি মনে করি, উর্ধ্বসীমা থাকা দরকার। যে পরিশ্রম একজন পঞ্চাশ বছরের মানুষ বা চল্লিশ বছরের মানুষ করতে পারেন, সেটা কোনও দিন আমার বয়স বেড়ে গেলে করতে পারব না। তবে প্রবীণদেরও প্রয়োজন। তাঁদের অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

তবে, বৃদ্ধতন্ত্র কংগ্রেসকে প্রবল কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, ”কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হয়ত ক্ষমতা কুক্ষিগত করার জন্যই তরুণদের তেমন সুযোগ দেয় না। তাদের একপাশে সরিয়ে রাখে। কিন্তু যোগ্যতা থাকলে কাউকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না।” তবে, অভিষেক স্পষ্ট জানান, ”নতুন তৃণমূল (TMC) বা পুরনো তৃণমূল বলে কিছু নেই। আমি বলেছিলাম, যাঁরা ২০১১ সালে সিপিএমের ৩৪ বছরের জগদ্দল পাথরকে সরানোর জন্য রক্ত, ঘাম দিয়ে পরিশ্রম করেছেন, তাঁদের দল ফের লড়াইয়ের সুযোগ দেবে। সেইমতোই কাজ হয়েছে। নতুন তৃণমূল মানে এমন নয় যে ২০,৩০ বা ৪০ বছরের লোকজন আলাদা দল করছে।”

একই সঙ্গে ফের মহুয়া মৈত্র নিয়ে অভিষেক জানান, নিজের লড়াই নিজেই লড়তে পারবেন মহুয়া। দল পাশে আছে। মোদি সরকারের এজেন্সি রাজকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, ডবল ইঞ্জিন মানে তো ইডি আর সিবিআই! ২০২১ এর পর কোনও নির্বাচনেই বিজেপি জিততে পারেনি এই রাজ্যে। এর পরেই শুভেন্দুকে তোপ দেগে অভিষেক বলেন, যে চোর চোর করে চেঁচিয়ে চলেছে, তাকেই তো টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের। কটাই করে অভিষেক বলেন, “বিজেপি নেতারা পকেটমার। নিজেরাই পকেট মেরে চোর বলে চিৎকার করছে।“

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago