খবর লাইভ : আগামী লোকসভা নির্বাচন ‘পাখির চোখ’ বিরোধীদের।ইতিমধ্যেই বিজেপি বিরোধী জোট গঠনের সক্রিয়তা শুরু উত্তর-পূর্বের বৃহত্তম রাজ্য অসমে। ডিব্রুগড়ে শুক্রবার থেকে বিজেপি বিরোধী ১৫টি দলের দু’দিনের বৈঠক শুরু হয়েছে। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা জানিয়েছেন, আগামী লোকসভা ভোটে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে আমাদের নতুন জোট ‘ইউনাইটেড অপোজিশন ফোরাম অসম’-এর বৈঠকে।
আরও পড়ুনঃ ফিরহাদ হাকিমের সই জাল করে চাকরির প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
কে নেই এি বৈঠকে ? কংগ্রেস ছাড়াও তৃণমূল, আম আদমি পার্টি (আপ), এনসিপি, আরজেডি, জেডি(ইউ) সিপিএম, সিপিআই, সিপিআই-এমএল লিবারেশন, শিবসেনা (ইউবিটি)-র মতো ‘ইন্ডিয়া’র শরিকেরা হাজির ছিল বৈঠকে। ছিল লুরিনজ্যোতি গগৈয়ের অসম জাতীয় পরিষদ, অখিল গগৈয়ের রাইজর দল, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডারস কনফারেন্স’, জাতীয় দল অসম এবং ফরওয়ার্ড ব্লক।
মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব এখন উত্তর-পূর্বাঞ্চলের তৃণমূল নেতা।তাদের সবারই মূল লক্ষ্য যে ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে পরাজিত করা। সে লক্ষ্য থেকে তারা কেউ সরে আসবে না বলেও জানাচ্ছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…