ফিরহাদ হাকিমের সই জাল করে চাকরির প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

খবর লাইভ : ফের শহরে বড়সড় প্রতারণার পর্দা ফাঁস। এবার রাজ্যের রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আলিপুর জেল মিউজিয়ামে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৩ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছিল অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে আলিপুর থানার পুলিশ তদন্তে নেমে প্রতারকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ভারতীয় জাদুঘরের গ্রুপ ডি স্টাফ। নাম প্রভাকর নায়েক।

লালবাজার সূত্রে খবর, আলিপুর সেন্ট্রাল জেলে চালু হওয়া মিউজিয়ামে চাকরির টোপ দেওয়া হয়েছিল বন্দর এলাকার বাসিন্দা এক যুবককে। তিন লাখ টাকা দিলেই আলিপুর মিউজিয়ামে চাকরি মিলবে বলে আশ্বাস দিয়েছিল প্রভাকর নায়েক। প্রতারিত যুবক ৩ লক্ষ টাকা দেয় প্রভাকরকে। বিনিময়ে তাঁকে একটি নিয়োগপত্র দেয় প্রভাকর।

সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে কাজে যোগ দিতে গিয়েই বিপাকে পড়েন যুবক। অ্যাপয়েন্টমেন্ট লেটারে পুরমন্ত্রীর সই জাল করে বানানো হয়েছে নিয়োগপত্রটি। যুবক বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে।
বিষয়টি নজরে আসতে দেরি হয়নি ফিরহাদ হাকিমের।
মন্ত্রীর নির্দেশে অভিযোগ দায়ের হয় আলিপুর থানায়।

সূত্রের খবর, তারই ভিত্তিতে প্রতারণা, জালিয়াতি, জাল নথিকে আসল বলে চালানো, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে আলিপুর থানার পুলিশ। ভারতীয় জাদুঘরের কাছ থেকে গ্রেফতার করা হয় প্রভাকর নায়েককে। আলিপুর আদালতে তোলা হলে তাকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago