হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে  সওয়াল অধীরের

খবর লাইভ : কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান তিনি। জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। নিয়োগ দুর্নীতি থেকে একের পর এক মামলায় কড়া মন্তব্য করে ইতিমধ্যেই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার তার নাম নিয়ে চর্চায় ইন্ধন জোগালেন অধীর। যেভাবে বাংলার মানুষের বিশ্বাস অর্জন করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাতে তাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চান বলে জানিয়েছেন।

শনিবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন অধীর। বলেন, “বিচারপতি গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে বিশ্বাস-ভরসা-আস্থা অর্জন করেছেন। আমি চাই, আগামী দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক। সেই নির্বাচন যদি হয়, আমি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ভোট দিতে কায়মনোবাক্যে সবার আগে লাইনে দাঁড়াব। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন, তাঁর উপর ভরসা রয়েছে। এই সব ব্যক্তিত্বকে রাজনীতিতে এনে, রাজ্য পরিচালনার দায়িত্ব দিলে নতুন দিগন্ত খুলে যাবে।”

আরও পড়ুনঃ তাইজুল ম্যাজিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেল বাংলাদেশ
সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্য়মন্ত্রী করার কথা না বললেও, অধীরের বক্তব্যকে একপ্রকার সমর্থন করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, “আমাদের রাজ্য যেভাবে চলছে, এনিয়ে সন্দেহ নেই যে, এই মুখ্যমন্ত্রী এবং তাঁর বাহিনীর চেয়ে যে কেউ ভাল। অধীরবাবু মনে করেছেন, তাঁর মনে করার যুক্তি আছে। মুখ্যমন্ত্রী এবং তাঁর দলবদল যেভাবে চলছে, বিজেপি-কে ভরসা দিয়ে যেভাবে চলছে…বাংলাটাকে শেষ করার অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর বাহিনী।”
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই কথায় অধীর চৌধুরীর চিন্তার দেউলিয়াপনা প্রকাশ পাচ্ছে। উনি নিজে একজন বিচারপতিকে মুখ করে নির্বাচন লড়তে চান। তার মানে ওঁর রাজনীতিবিদদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে, নিজের উপরও ভরসা করতে পারছেন না। আমরা এই ধরনের প্রস্তাবকে সমর্থন করি না।বিজেপি নেতা রাহুল সিনহা যদিও অধীরকে বিঁধেছেন। তাঁর বক্তব্য, “হঠাৎ করে বিচারব্যবস্থাকে উনি রাজনীতির আঙিনায় এনে ফেলার চেষ্টা করছেন। অভিজিৎবাবু যদি অবসর নেন, তখন গিয়ে প্রস্তাব দিতে পারেন অধীর চৌধুরী। দায়িত্বে থাকা একজন বিচারপতিকে এভাবে রাজনীতির আঙিনায় আনা এবং প্রলোভন দেখানো, সম্পূর্ণ অপরাধ বলে মনে করি আমি। এটা ষড়যন্ত্র বলে মত আমার। তাই অধীর চৌধুরীর এই মন্তব্য প্রত্যাহার করা উচিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago