খবর লাইভ : গাজায় যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে টালবাহানার মধ্যেই ফের নতুন করে রক্ত ঝরল জেরুজালেমে। এদিকে বৃহস্পতিবার ইজরায়েলের রাজধানী শহরের একটি প্রবেশপথের সামনে দুই জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। দুর্ঘটনায় তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন বলে খবর। পূর্ব জেরুজালেমের প্যালেস্টাইনি বসতি এলাকা থেকেই ওই জঙ্গিরা হামলা চালাতে এসেছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে, ইজরায়েল পুলিশ মনে করছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের গেরিলারাই হামলা চালিয়েছে।
আরও পড়ুনঃ দিল্লি দখলের সেমিফাইনাল, এক্সিট পোলের রিপোর্ট কী বলছে ?
এদিকে ইজরায়েল ও হামাসের মধ্যস্থতায় বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বেড়েছে। বৃহস্পতিবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। মধ্যস্থতাকারী দেশ কাতারের বিদেশ দফতরের মুখপাত্র মাজেদ আল–আনসারি জানিয়েছেন, যুদ্ধবিরতি আরও এক দিন বাড়াতে ইজরায়েল এবং হামাস সম্মত হয়েছে। তবে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকলেও পণবন্দি মুক্তি ও মানবিক সহায়তা পাঠানোর কাজ চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…