বিশ্বকাপের উপরে পা রাখার ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মার্শ

খবর লাইভ : ২০২৩ আইসিসি বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। চ‍্যাম্পিয়ন হওয়ার পর ট্রফির উপর পা দিয়ে ছবি তোলেন মিচেল মার্শ। যে ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা একেবারেই ভালো চখে দেখেননি নেটিজেনরা। ছবি নিয়ে তৈরি হয় বিতর্ক। আর এবার এই নিয়ে মুখ খুললেন মার্শ। বললেন, ট্রফিটিকে অসম্মান করতে চাননি তিনি।

এই নিয়ে মার্শ বলেন,” বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনও বাসনা আমার ছিল না। আমি ভাবিইনি ওই ছবি নিয়ে কিছু। তবে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলে শুনেছি। আমি খুব একটা সোশ্যাল মিডিয়া দেখি না। আমাকে অনেকে বলেছে যে, ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। এর বেশি কিছু না।”

আরও পড়ুনঃ তৃণমূলের অবস্থানে কালো পোশাকে  বিধায়ক, তবু নাম অভিযোগপত্রে!
বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর সেলিব্রেশনে মাতে অজি ক্রিকেটাররা। সেলিব্রেশন চলে ড্রেসিংরুমেও। সেই মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন দলের অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আর সেখানেই দেখা যাচ্ছে মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। আর ছবি পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনা।
মার্শের সেই ছবি দেখে নিন্দা করেছিলেন মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, “আমি ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্যে গোটা বিশ্বের এত দেশ লড়াই করে। এই ট্রফিকে সবাই মাথার উপর তুলে ধরতে চায়। সেই ট্রফির উপরেই পা রাখার ছবি কখনওই আমাকে খুশি করতে পারে না।”
টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে উঠেছিলেন রোহিত শর্মারা। তার পরেও বিশ্বকাপ জিততে পারেননি। ভারতীয় সমর্থকদের মনের দুঃখ আরও বাড়িয়ে দেয় মার্শের ছবিটি। অসি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগকারী জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আবেগকে আঘাত করেছেন মার্শ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago