বেনজির! ভিডিও কলে ঝাড়ুদারকে ডেলিভারি করানোর পদ্ধতি বললেন ডাক্তার, শেষ রক্ষা হলো না

খবর লাইভ : চরম অব্যবস্থা৷ না হলে এরকম কী করে হতে পারে? বিহারের রাজধানী পাটনা  থেকে যে খবর সামনে এসেছে তা শুনলে বিশ্বাস করা অসম্ভব হয়ে যায়৷   দানাপুর থানা এলাকার গোলার  একটি বেসরকারি নার্সিংহোমের অবহেলার কারণে জন্মের পরেই এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মতে, নার্সিংহোমের চিকিৎসক ঝাড়ুদারের সহায়তায় বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে প্রসব করিয়েছিলেন। চিকিৎসক ও ঝাড়ুদারের অবহেলায় জন্মের পরই প্রাণ হারায় শিশুটি।

আরও পড়ুনঃ এইমস থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন উদ্ধার হওয়া শ্রমিকরা

জানা গেছে সেই অনুযায়ী মায়ের থেকে শিশুর নাভি কাটার সময়  অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। এরপর পরিবারের সদস্যরা নার্সিংহোমে তোলপাড় করে এবং পুলিশকে ফোন করে  ঘটনার জানায়, অভিযোগ জানায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নার্সিংহোমের ৩ নার্সিং স্টাফকে আটক করে।
জানা গেছে, তরকরিয়া বাজারের বাসিন্দা রবিশঙ্করের স্ত্রী জুলি কুমারীকে দানাপুর থানা এলাকার গোলায় অবস্থিত হর্ষিত পালি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। জুলি প্রেগন্যান্ট ছিলেন, প্রসব বেদনার কারণে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago