বেনজির, বিধানসভায় আম্বেদরের মূর্তির সামনে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন বিজেপির

খবর লাইভ : বিধানসভায় আম্বেদকরের মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে প্রতিবাদ বিজেপির। রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তৃণমূলের ধরনাস্থল ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি নিল বিজেপি। আম্বেদকর মূর্তি স্থানে তৃণমূল কংগ্রেস ধরনা দিয়ে স্থানটিকে ‘অপবিত্র’ করা হয়েছে বলে দাবি বিজেপির। অন্যদিকে, বিজেপির কর্মসূচির পরেই এদিন আম্বেদকরের মূর্তির সামনে অনুমতি ব্যতীত রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেন স্পিকার।
বিজেপির দাবি, গত তিনদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধরনা কর্মসূচি গ্রহণ করেন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধরনা কর্মসূচি নেয় শাসক দল। সেখানেই শুক্রবার সকালে গঙ্গা জল নিয়ে আসেন বিজেপি বিধায়করা। মাথায় গামছা, কলসী দিয়ে ধরনা স্থানে এসে হাজির হন তাঁরা। এরপর গঙ্গা জল দিয়ে আম্বেদকরের মূর্তি ধুইয়ে দেন তাঁরা। কার্যত, বিধানসভার ইতিহাসে এরকম ঘটনা ‘নজিরবিহীন’ বলেই মনে করছেন অনেকে।
যার কিছুক্ষণের মধ্যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ জারি করে জানিয়ে দিলেন, আগাম অনুমতি ছাড়া বিধানসভা চত্বরে কোনও কর্মসূচি নয়। এমনকী করা যাবে না কোনও বিক্ষোভ কর্মসূচি। এদিন আম্বেদকরের মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে প্রতিবাদ জানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা।যা রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
বিজেপির দাবি, শেষ তিনদিন ধরে ওই স্থানে ধরনা কর্মসূচি পালন করে জায়গাটিকে অপবিত্র করেছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই, তাঁরা এদিন বিধানসভার অন্যতম ঐতিহ্যশালী আন্দোলন স্থল আম্বেদকরের মূর্তি এবং তাঁর পাদদেশ অঞ্চল গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিয়ে পবিত্রতা ফিরিয়ে আনলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago