নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন! শাকিবকে শোকজ করল বাংলাদেশের নির্বাচন কমিশন

খবর লাইভ : সদ্য বাংলাদেশএর ক্ষমতাসীন দল আওয়ামী লিগে যোগ দিয়েছেন সে দেশের ক্রিকেটদলের অধিনায়ক শাকিব আল হাসান । আর যোগ দিতেই আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে শেখ হাসিনার দল। কিন্তু প্রচারের শুরুতেই ধাক্কা! নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে শোকজ করল বাংলাদেশের নির্বাচন কমিশন।

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে শাকিবের নাম ঘোষণা করা হয়। এর পরই ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কামারখালি এলাকা থেকে রোড শো করেন তিনি। সাকিবকে সংবর্ধনা দেন তাঁর অনুগামীরা। অভিযোগ, এর জেরে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হয়। সেই কথা উল্লেখ করে, নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার চিঠিতে বলেন, প্রার্থী হিসেবে আদর্শ আচরণ বিধি- ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০ (ক) এবং ১২ ধারার লংঘন করেছেন শাকিব আল হাসান। সেই কারণে শোকজ করা হয়।

১ ডিসেম্বর বিকেলে ৩টের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে সাকিবকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago