এশিয়া কাপে বাড়তি খরচ, জয় শাহ’র কমিটির কাছে অর্থ দাবি করল পাক ক্রিকেট বোর্ড

খবর লাইভ : জয় শাহের কমিটির এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে বাড়তি অর্থ দাবি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে হয়েছিল এশিয়া কাপ। এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সেই এশিয়া কাপ আয়োজনের জন‍্যই জয় শাহ’র কমিটি  এসিসির কাছে বাড়তি অর্থ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে টাকা দিতে নারাজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থা-কে বলেন, “আমরা বাড়তি অর্থ চেয়েছি। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য চাটার্ড বিমান ভাড়া করতে হয়েছে। সেটার জন্যই বাড়তি অর্থ দাবি করা হয়েছে। শুধু তাই নয়, বাড়তি হোটেল ভাড়া এবং আরও অনেক খরচ হয়েছে। পাকিস্তানে এশিয়া কাপ হলে যে খরচ আমাদের করতে হত না। এশিয়া কাপের জন্য বরাদ্দ করা ছিল না এই বাড়তি খরচের টাকা। আমরা এসিসি-র কাছে সেই টাকাটাই দাবি করেছি।”

আরও পড়ুনঃ মাত্র  কয়েক ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় মিগজাউম! কতটা প্রভাব রাজ্যে?

যদিও এই নিয়ে এসিসির বক্তব্য, পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হয়েছিল। সেই সময় পাকিস্তান চেয়েছিল তাদের দেশে চারটি ম্যাচ হোক। আর সেটাই হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার একটি সংস্থাকে পিসিবি টাকা দিয়েছে চাটার্ড বিমান আয়োজন করার জন্য। এবারের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারত সে দেশে খেলতে যাবে না বলায় হাইব্রিড মডেলে এশিয়া কাপ হয়। শ্রীলঙ্কা এবং পাকিস্তানে যৌথ ভাবে এশিয়া কাপ আয়োজন করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago