খবর লাইভ : ঘোষণা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন ফর্ম্যাটের দল। সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা-বিরাট কোহলি। বোর্ডের তরফে জানান হয়েছে বিরাট কোহলি এবং রোহিত সাদা বলের সিরিজ থেকে বিরতি চেয়েছেন। সেই কারণেই সাদা বলের সিরিজে নেই তারা। তবে টেস্ট দলে আছেন এই দুই ক্রিকেটার। একদিনের ক্রিকেটে রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলের অধিনায়ক কে এল রাহুল। টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক পান্ডিয়া।
ভারতের বিশ্বকাপের দলের মাত্র তিনজন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে একদিনের সিরিজে। রাহুল ছাড়া সেই তালিকায় রয়েছেন শ্রেয়স আয়ার ও কুলদীপ যাদব। বাকি ১৩ জন ক্রিকেটারই নতুন। তাঁদের মধ্যে অনেকেই ভারতের টি-২০ দলে রয়েছেন। একদিনের দলে ডাক পেয়েছেন সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং। একাধিক বার সঞ্জুকে দলে না নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। দলে ডাক পেয়ে যুজবেন্দ্র চ্যাহেলও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…