খবর লাইভ : বুধবারই শেষ হয়েছিল মেয়াদ। আর বৃহস্পতিবার সকালে সাফ জানিয়ে দেওয়া হল ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে চলেছে। প্রথমে যুদ্ধবিরতির মেয়াদ ৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে তা বেড়ে হয় ৬ দিন। আর বুধবার ভোর ৫টায় ছয়দিনের সেই মেয়াদ শেষের কথা থাকলেও সাফ জানিয়ে দেওয়া হল আরও কিছুদিন যুদ্ধবিরতির পথেই হাঁটবে দুই দেশ। কিন্তু ঠিক কত দিন বা কত ঘণ্টার জন্য এই মেয়াদ বাড়ানো হচ্ছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
তবে ইজরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীদের চেষ্টায় বন্দিদের মুক্তির প্রক্রিয়ায় কোনও বদল হচ্ছে না। তা আগের নিয়মেই চলতে থাকবে। অন্যদিকে, হামাসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আরও এক দিন যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধির বিষয়ে বোঝাপড়া হয়েছে। তবে এই দাবির সমর্থনে ইজরায়েলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের তরফেও বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে হামাস এবং ইজরায়েল। এদিকে ইজরায়েলের দেখানো পথে না হেঁটে হামাসও স্পষ্ট করে দিয়েছে যুদ্ধবিরতিতে তারাও ইজরায়েলি সেনাদের ছেড়ে দিতে একেবারে তৈরি। তবে তার জন্য ইজরায়েলকে সমস্ত প্যালেস্টাইনি বন্দিদের আগে মুক্ত করতে হবে।
এদিকে যুদ্ধবিরতির মধ্যে বুধবার আরও ৩০ প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। অন্যদিকে হামাসও পাল্টা ১০ ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে। গত ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলের থেকে ২৪০ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে এসেছিল প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। যুদ্ধবিরতির শর্ত মেনে বন্দিদের মধ্যে প্রায় ৬০ জনকে মুক্ত করেছে হামাস। এখনও দেড়শোর উপর পণবন্দি হামাসের হেফাজতে রয়েছে বলে খবর। তাঁদের কবে মুক্ত করা হয় সেদিকেই এখন নজর গোটা বিশ্বের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…