খবর লাইভ : ২০২৩ বিশ্বকাপের হারের কান্নায় ভেঙে পরেছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলি-মহম্মদ সিরাজরা। মাঠের মধ্যেই দেখা যায় তাদের চোখে দল। এমনকি ড্রেসিংরুমেও দেখা গিয়েছিল থমথমে ভারতীয় ক্রিকেটারদের। বিশ্বকাপে হারের ধাক্কা মেনে নিতে পারেননি তারা। আর এবার সেই নিয়ে মুখ খুললেন দলের আরকে ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ড্রেসিংরুমে ঠিক কি হয়েছিলেন সেই কথা তুলে ধরলেন তিনি।
এদিন এক ইউটিউব সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” আমরা প্রত্যেকে প্রচণ্ড দুঃখে ছিলাম। রোহিত এবং বিরাট কাঁদছিল। খুব খারাপ লেগেছিল ওদের দেখে। কিন্তু কারওরই কিছু করার ছিল না। আমাদের দলটা অনেক অভিজ্ঞ ছিল। প্রত্যেকে জানত কী করতে হবে। প্রত্যেকে পেশাদার ক্রিকেটার ছিল। নিজেদের রুটিন, ওয়ার্ম-আপ সম্পর্কে জানত। দু’জনেই জাত নেতা। দলের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছিল ওরা। তারপরেও আবেগ ধরে রাখতে পারেনি।”
আরও পড়ুনঃ প্রয়াত নোবেলজয়ী প্রাক্তন মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিংগার
এরপরই রোহিতের প্রশংসা করে অশ্বিন বলেন,” যদি ভারতীয় ক্রিকেটের দিকে তাকান তাহলে সেরা অধিনায়কদের তালিকায় প্রায় সবাই ধোনিকে সবার আগে রাখবে। কিন্তু রোহিতও ব্যক্তি হিসেবে দারুণ। দলের প্রত্যেককে খুব ভাবে চেনে। কার কী পছন্দ-অপছন্দ সব জানে। বোঝার ক্ষমতা বাকি অনেকের থেকে ভাল। সবাইকে জানার পিছনে ওর অনেক পরিশ্রম রয়েছে। দলের বৈঠকে যোগ দেওয়ার জন্য ও ঘুমোয় না। সবার আগে দলকে রাখে। প্রত্যেকে যাতে ওর কৌশল ভাল ভাবে বুঝতে পারে সেটা ও দেখে নেয়। ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব দেওয়াকে ও অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…