খবর লাইভ : আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মতলায় মেগা সভা। তবে সেই সভার আগে পালটা উদ্যোগ নিল তৃণমূলের যুব ও ছাত্র সংগঠন। সম্প্রতি গাদা গাদা চিঠির বোঝা নিয়ে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ১০০ দিনের কাজের বকেয়া পাওনা নিয়ে বঞ্চনার কথা উল্লেখ করে দিল্লি গিয়েছিলেন অভিষেক। আর এবার সেই বঞ্চনার কথা উল্লেখ করেই তৃণমূলের শাখা সংগঠনের পক্ষ থেকে ৫১ হাজার চিঠি লেখার উদ্যোগ।
বঞ্চনার কথা উল্লেখ করা হবে। মঙ্গলবার থেকেই এই চিঠি লেখার কাজ শুরু হয়েছে। বুধবার কলকাতায় যখন তৃণমূলের বিরুদ্ধে ঝড় তুলবেন অমিত শাহ তখনই এই বঞ্চনার চিঠি সামনে আনবে তৃণমূল।
এই ধর্মতলায় সভা করা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা টানাপোড়েন হয়েছে। তার মধ্য়েই আদালতের নির্দেশে সভা করার ছাড়পত্র পেয়েছে বিজেপি। এর জেরে প্রথম দফাতেই ব্যাকফুটে চলে যায় তৃণমূল। তবে এত তাড়াতাড়ি হার মানতে রাজি নয় তৃণমূল।
এবার অমিত শাহকে উদ্দেশ্য় করে লেখা হচ্ছে ৫১ হাজার চিঠি। সেখানে থাকবে বঞ্চনার কথা। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা। সেখানে থাকবে বঞ্চনার কথা। সেই সঙ্গেই থাকবে গোটা দেশ জুড়ে বেকারত্বের যন্ত্রণার কথা। দেশের অর্থনীতির বেহাল দশার কথাও তুলে ধরবেন টিএমসিপির কর্মীরা। কার্যত বিজেপির সভার পালটা হিসাবেই এবার হাজার হাজার চিঠি লেখার উদ্যোগ। সেই সঙ্গেই ধর্মতলার সভা থেকে বিজেপি নেতৃত্ব যখন সুর চড়াবেন তখন যাতে তৃণমূল কর্মীদের মনোবলে কোনওভাবে চিড় না ধরে তার জন্য এই ব্যবস্থা।
এদিকে ধর্মতলার সভাতে সফল করতে গত কয়েকদিন ধরে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিধানসভাতে বিজেপি বিধায়কদের রণং দেহি মনোভাব দেখেই বোঝা গিয়েছে পরিস্থিতি কী হতে চলেছে। একের পর এক দুর্নীতিতে বিধ্বস্ত তৃণমূল। তার মধ্য়েই বিজেপির সভা। কিন্তু শুধু চিঠি লিখে কি বিজেপির আক্রমণের জবাব দিতে পারবে তৃণমূল? এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…