শেষ পর্যন্ত ঘুচল বন্দিদশা! ১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বেরোলেন ৪১ জন শ্রমিক

খবর লাইভ : অবসান হল এক দীর্ঘ দুঃস্বপ্নের। অবশেষে স্বস্তি। একে একে ৪১ জন শ্রমিকই বেরিয়ে এলেন উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে। মঙ্গলবার সকাল থেকেই সুড়ঙ্গের বাইরেই অপেক্ষা করছিলেন অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসকরা। উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। প্রত্যেক শ্রমিককে বিশেষ স্ট্রেচারে করে বের করে আনা হয়েছে। আপাতত অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

এদিন উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গের বাইরে সকাল থেকেই অপেক্ষা করছিলেন আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা। আটকে পড়া শ্রমিকদের বাইরে আসামাত্রই তাদের চোখে আনন্দের অশ্রু বইতে থাকে।ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ শেষ হওয়ার পর একে একে বের করা হল ৪১ জন শ্রমিককে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছিল উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছিল অন্য উপায়ে উদ্ধারকাজ।এত দিন সুড়ঙ্গের ভিতরে প্রতিদিন তাঁদের পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং চলেছে। পাশাপাশি বাইরে থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

খোঁড়ার প্রথম ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার সকালে। তাতে দেখা গিয়েছে, চার জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে তিন জন একটি পাইপের ভিতর থেকে বেরিয়ে থাকা দড়ি টানছেন। আর চতুর্থ জন পাশে দাঁড়িয়ে রয়েছেন। এ ভাবেই শেষপর্যন্ত এল সাফল্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago