টি-২০ সিরিজের মাঝেই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার

খবর লাইভ : সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দল। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট শেষের মাত্র ৪ দিনের মধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়ে যায়।

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে খেলতে নামছে ভারত। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল। তবে তার আগে অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার দেশে ফিরে গেলেনে। ভারতের বিরুদ্ধে এই সিরিজে অস্ট্রেলিয়া দলে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী ক্রিকেটারদের ৭ জন ক্রিকেটার। তবে এবার জানা যাচ্ছে, এই ৭ জন ক্রিকেটারের মধ‍্যে ৬ জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছেন শুধু টি-২০ দলে রয়েছেন বিশ্বকাপ ফাইনালে শতরান করা ট্র্যাভিস হেড। এদিন নতুন করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

জানা যাচ্ছে, স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, জস ইংলিশ এবং শন অ্যাবটকে সিরিজের মাঝেই বিশ্রাম দেওয়া হয়েছে। এই ক্রিকেটারদের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, বেন ড্যরশুয়িস এবং ক্রিস গ্রিন। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের ফাইনালের নায়ক ট্র‍্যাভিস হেড ভারতে রয়ে গিয়েছেন টি-২০ সিরিজ খেলার জন্য।

সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দল। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট শেষের মাত্র ৪ দিনের মধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়ে যায়। যেখানে ভারতের বিশ্বকাপ দলের অধিকাংশ ক্রিকেটাররাই বিশ্রাম পান। তবে অজি বিশ্বকাপ দলের ৭ ক্রিকেটার এই দলে ছিলেন। তাদেরই এবার বিশ্রাম দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago