খবর লাইভ : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুললেন বুশরা বিবির প্রাক্তন স্বামী খাওয়ার ফরিদ মানেকা। ইমরান এবং বুশরার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দম্পতির বিরুদ্ধে ব্যভিচার এবং প্রতারণামূলক বিবাহের অভিযোগ এনে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ঠিক কী অভিযোগ করেছেন মানেকা?
বুশরা বিবির প্রাক্তন স্বামীর দাবি, আইনি বিয়েই হয়নি ইমরান-বুশরার। কেবল লোকদেখানো বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এমনকি তাঁর সঙ্গে সম্পর্ক থাকাকালীন বুশরা বিবি অবৈধভাবে ইমরানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলেও মারাত্মক অভিযোগ করেন তিনি। মানেকা নিজেও দুর্নীতির দায়ে অভিযুক্ত। সম্প্রতি জামিন পেয়েছেন। এরপরই প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে তাঁর জীবন নষ্ট করা এবং ব্যভিচারের অভিযোগ করেছেন।এই মামলার প্রধান তিন সাক্ষীকে হাজিরার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…