দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অজিদের বিরুদ্ধে ৪৪ রানে জয় পেল ভারত

খবর লাইভ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেল ভারতীয় দল। এদিন অজিদের হারাল ৪৪ রানে। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোওয়াড, ঈশান কিষাণের। বল হাতে দাপট রবি বিষ্ণোই এবং প্রসিদ্ধ কৃষ্ণার। এই জয়ের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরাজে ২-০ এগিয়ে গেল সূর্যকুমাররা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২৩৫ রান করেন ভারতীয় দল। ভারতের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোওয়াড এবং ঈশান কিষাণের। ৫৩ রান করেন যশস্বী। ৫৮ রান করেন রুতুরাজ। ৫২ রান করেন ঈশান। এদিনও ব‍্যাট হাতে অপরাজিত রিঙ্কু সিং। ৩১ রানে অপরাজিত তিনি। তবে এদিন রান পেলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৯ রান করেন তিনি। অজিদের হয়ে তিন উইকেট নাথান ইলিসের। এক উইকেট স্টোনিসের।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯১ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। শুরুতেই ধাক্কা খায় অজিরা। ১৯ রানে আউট হন ম‍্যাথউ সর্ট। জস ইংলিস করেন ২ রান। ১২ রান করেন ম‍্যাক্সওয়েল। ১৯ রান করেন স্টিভ স্মিথ। ৪৫ রান করেন স্টোনিস। ৩৭ রান করেন টিম ডাভিড। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প‍্যাটেল এবং মুকেশ কুমারের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago