খবর লাইভ : দেশের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য গর্বের দিন। শনিবার এমনটাই জানাচ্ছে কেন্দ্র। কারণ, এদিন বায়ুসেনার তেজস ফাইটার জেটে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরু থেকে এই উড়ান ধরেন তিনি। তেজসের ‘তেজ’ পরীক্ষা করে দেখেন তিনি। ইতিমধ্যেই তাঁর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলছে দেদার লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা।
নিজের এক্স হ্যান্ডেল থেকে বিমানে ওড়ার অভিজ্ঞাতার কথা শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান “সফলতাপূর্বক তেজসে উড়ান সম্পন্ন করলাম।এর অভিজ্ঞতা অত্যন্ত চিত্তাকর্যক। যা দেশের ক্ষমতা সম্পর্কে আমার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। জাতীয় সম্ভবনা সম্পর্কে গর্ব ও আশার আলো দেখতে পেয়েছি।”
দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে দেশীয় অস্ত্রের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেজস বিমান দেশীয় প্রযুক্তির অন্যতম একটি সফল প্রমাণ।দেশীয় প্রযুক্তিতে তৈরী সেই ফাইটার বিমানেই একপ্রস্থ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী।
বর্তমানে শুধু ভারত নয় বিভিন্ন দেশো তেজস বিমান নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তেজসের এমকে ২ ইঞ্জিন তৈরীর ক্ষেত্রে ভারতের হ্যালের সঙ্গে গাঁটছড়া বেধেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জি ই অ্যারোস্পেস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…