খবর লাইভ : পশ্চিম বর্ধমান জেলার কুলটি রেল স্টেশনে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দা, যাত্রী ও স্টেশনের দোকানদাররা আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের নীচে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিজের নীচে থাকা রেলের গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে। লেলিহান আগুনের শিখা রেলের ফুট ওভার ব্রিজ পর্যন্ত ছুঁয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কুলটি থানার পুলিশ ও আরপিএফ কর্মীরা।
কুয়াশার ঘোর কাটতে না কাটতেই আগুনের লেলিহান শিখা গ্রাস করল কুলটি রেলস্টেশন চত্বরকে। আতঙ্কে যাত্রীরা। সকাল সাড়ে দশটা নাগাদ দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ফলে গোডাউনে থাকা রেলের তার পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…