খবর লাইভ : একশো দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে রাজ্যের শাসকদল প্রতিনিয়ত দুষছে বিজেপিকে। এবার একই বিষয় নিয়ে দলের অন্দরেই একাধিক প্রশ্নের মুখে পড়লেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।শুক্রবারের বৈঠকে বিধায়কদের প্রশ্ন, এই রাজনৈতিক লড়াইয়ে ১০০ দিনের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে না তো? এর প্রভাব নির্বাচনে পড়বে না তো? যা শুনে রীতিমতো অস্বস্তিতে খোদ সুকান্ত মজুমদার।
এদিন দলীয় বিধায়কদের নিয়ে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের ঘরে একটি বৈঠক করেন সুকান্ত। সেখানে আসন্ন অমিত শাহের সভা থেকে রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এর মধ্যেই কয়েক জন বিধায়ক ১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রাখায় ভোটারদের মধ্যে খারাপ প্রভাব পড়বে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। সুকান্ত জবাবে কেন টাকা আটকে রাখা হয়েছে তার ব্যাখ্যাও দেন।
আরও পড়ুনঃ বিধানসভায় হাজিরা খাতায় সই করে বিরক্ত মন্ত্রী ফিরহাদের মন্তব্য, আমরা কি স্কুলে পড়ি নাকি!
সুকান্ত জানিয়ে দেন, এই বিষয়ে মানুষ কী বলছে তা বিধায়করা তাঁকে জানালে তিনি দিল্লিকে রিপোর্ট পাঠাবেন। দলের অনেক বিধায়কই বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ যে রাজ্যে হচ্ছে না তা নিয়ে আলোচনা হয়। সেখানেই এক বিধায়ক প্রশ্ন তোলেন, তৃণমূল যে ভাবে কেন্দ্র টাকা আটকে রেখেছে বলে প্রচার করছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও মুখ্যমন্ত্রী বলেছেন, তার প্রভাব নির্বাচনে পড়বে না তো? এর জবাবে সুকান্ত বোঝানোর চেষ্টা করেন কেন কেন্দ্র টাকা আটকে রেখেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…