অবসর নিলেন  বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার তারকা ফুটবলার ডি মারিয়া

খবর লাইভ : গুঞ্জন চলছিল। এবার তাতে পরল শিলমোহর। শেষমেশ অবসরের কথা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার তারকা ফুটবলার অ‍্যাঞ্জেল ডি মারিয়া। বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া জানান, আগামী বছর কোপা আমেরিকায় শেষ বারের মতো দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ডি মারিয়া।

অবসরে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া লেখেন,” আর্জেন্তিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা। এটা যে কতটা যন্ত্রণার সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু কেরিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। বুকে পাথর চেপে অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব যার জন্য এত কষ্ট করেছি, এত ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি। আমি ফুটবল নিয়ে গর্ব করি। এটা আমার কাছে ভালোবাসা।” পাশাপাশি সতীর্থ খেলোয়াড় থেকে শুরু করে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ডি মারিয়া। সেই পোস্টে তিনি লেখেন, “তোমাদের ভালোবাসা কখনও ভুলব না। খারাপ সময়েও তোমরা পাশে ছিলে। এই স্মৃতিগুলি মনে থেকে যাবে।”

২০১৮-র বিশ্বকাপের পর ডি মারিয়ার কেরিয়ার শেষ হতে চলেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু তাঁকে টিমে ফেরান আর্জেন্তিনীয় কোচ লিওনেল স্কোনালি। ২০২২ কাতার বিশ্বকাপে  নীল-সাদা জার্সির জেতার পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোলও করেন তিনি। ২০০৮-এ নীল-সাদা জার্সিতে খেলা শুরু করেন এই তারকা উইঙ্গার। এখনও পযর্ন্ত দেশের হয়ে খেলেছেন মোট ১৩৬টি ম্যাচ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago