আদালত অবমাননার অভিযোগ! কলকাতা হাই কোর্টে হাজিরা রাজ্য নির্বাচন কমিশনারের

খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ না মানার অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে। আর সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। শুক্রবার ওই মামলার শুনানিতে হাই কোর্টে সশরীরে হাজিরা দিলেন রাজীব। উল্লেখ্য, গত শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আর তার জেরেই এদিন সকালে আদালতে উপস্থিত হন তিনি। তবে এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে উত্তর দেওয়ার সময় দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ রাজীবকে উত্তর দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বলে খবর। আগামী বছরের ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

তবে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সাফ জানান, আদালত প্রয়োজন মনে করলে ফের ডেকে পাঠাতে পারে রাজ্য নির্বাচন কমিশনারকে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এই রুল জারি করে আদালত।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে গত ডিসেম্বরে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানান তিনি। শুভেন্দুর অভিযোগ ছিল, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। এরপরই প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago