“আমার বাড়িও ভেঙে দেওয়া হোক”: বেআইনি নির্মাণ মামলায় চরম ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

খবর লাইভ  : রাজ্যে বেআইনি নির্মাণ একেবারেই বরদাস্ত নয়। বৃহস্পতিবার নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মামলার শুনানি চলাকালীন তিনি সাফ জানান, তাঁর নিজের বাড়িও যদি বেআইনি ভাবে তৈরি করা হয়, তাহলে সেটিও ভেঙে ফেলা হোক। হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার প্রসঙ্গে এমনই মত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

দিনকয়েক আগেই হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। আগেই ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। এরপরই মামলাকারীরা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গেলেও ওই রায় বহাল থাকে।
বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ সেই নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দেন। শুধু তাই নয়, নির্মাণকারী পার্থ ঘোষকে দুপুর সাড়ে তিনটের মধ্যে এজলাসে হাজির করানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, হাওড়ার লিলুয়ায় এক প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণ তৈরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালত আগেই সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মামলাকারী সন্ধ্যা ঘোষের অভিযোগ, আদালতের নির্দেশের পরেও সেই নির্মাণ ভাঙা হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago