খবর লাইভ : একাধিক দুর্নীতি মামলায় তদন্তে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ইতিমধ্যে গ্রেফতার করেছে একাধিক তৃণমূল নেতাকে। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলরা রয়েছেন জেলে। এই পরিস্থিতিতে দলের নেতাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি পাল্টা বিজেপি নেতা-মন্ত্রীদের শ্রীঘরে ভরার হুমকি ছুঁড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী !
আরও পড়ুনঃ উত্তরকাশীর সুড়ঙ্গে কেন বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের?
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘আজকে খুব হাসছেন ! ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরও কয়েকজন জেলে। আমাদের মানিক ভট্টাচার্য জেলে, অনেকে জেলে, বালু জেলে। এটাই চলবে ? আগামীদিনে যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে? না কোলে? না কোলবালিশ হয়ে দুলবেন ? আমার ৪ জনকে জেলে রাখে যদি, আমার দলের পক্ষ থেকে ওদের ৮ জনকে জেলে ভরব।’
তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) বিজেপি সরকার হেনস্থা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি দলীয় সতীর্থদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর বার্তা, ‘ববি (ফিরহাদ হাকিম) সেদিন বলল, দিদি কোমরটায় খুব ব্যথা হচ্ছে। আমি বললাম, কেন ? বলছে মার খেয়েছি। ডান্ডার পর ডান্ডা খেয়েছে। বক্সিদাও ডান্ডা খেয়েছে। বালুকে নিয়ে গেছে জেলে। ডান্ডার পর ডান্ডা খেয়েছে। এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে। আমার অনেক লড়াইয়ের সাথী, মনে রাখবেন। আমি বিশ্বাস করি না, এরা চোর। আমাদের চারটে এমএলএ’কে জেলে ভরে রেখেছে। মহুয়াকেও ওরা তাড়াতে চাইছে। মূর্খ না হলে ইলেকশনের আগে কেউ এরম করে ভোটের তিন মাস আগে।’
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মী-সমর্থকদের সামনে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘২-৩ ডিসেম্বর বুথে বুথে মিছিল করবেন। পুরনো, নতুনরা একসঙ্গে কাজ করবেন। বঞ্চিত হলে। কেউ কাজ করতে চাইলে আপনাদের সঙ্গে নিয়ে নেবেন, ফেলে রাখবেন না। ভাল লোক হলে নিয়ে নেবেন। বাবুরা প্রচার করতে এলে জবাব চাইবেন। কেন টাকা দিচ্ছেন না। কিন্তু গায়ে হাত দেবেন না। এজেন্সির গাড়িতে করে অনেকসময় টাকা আমদানি হয়। মেয়েদের দিয়ে কাজ করাবেন। ছেলেরা পিছনে। ভয় পাবেন না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…