খবর লাইভ : সদ্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই রেশ কাটতে না কাটতেই ক্রিকেটে দুর্নীতির কালো ছায়া। যেই অভিযোগে অভিযুক্ত হয়ে ৬’বছরের জন্য নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলস। এদিন এমনটাই জানান হয় আইসিসির তরফ থেকে।
এদিন আইসিসির তরফ থেকে জানান হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দুর্নীতির অপরাধ করেছিলেন স্যামুয়েলস। এবছরের আগস্ট মাসে সেই দুর্নীতির সঙ্গে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন স্যামুয়েলস। চারটি ধারা ভাঙার কারণে নির্বাসিত হয়েছেন স্যামুয়েলস। মোট ছয় বছরের জন্য নির্বাসিত হবেন স্যামুয়েলস, যা শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। যেই চারটি ধারা ভাঙা কারণে নির্বাসিত হয়েছেন স্যামুয়েলস, সেগুলো হলো, জুয়াড়িদের থেকে উপহার, অর্থ বা অন্যান্য সুবিধা নেওয়া এবং সেটি দুর্নীতিদমন শাখার আধিকারিকদের থেকে লুকিয়েছেন। ৭৫০ মার্কিন ডলারের বেশি আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও সেটি না জানানো। দুর্নীতিদমন শাখার আধিকারিকদের তদন্তে সহযোগিতা না করা। দুর্নীতিদমন শাখার তদন্তে প্রয়োজনীয় তথ্য না দেখিয়ে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছেন মার্লন স্যামুয়েলস। ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন স্যামুয়েলস। ১৮ বছর দেশের হয়ে খেলার পর গত ২০২০ সালের ডিসেম্বর মাসে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিভিন্ন ফর্ম্যাটে ৩০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…