বিজিবিএসে মুখ্যমন্ত্রীর পাশে মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ সহ একঝাঁক শিল্পপতি

খবর লাইভ : মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়ে গেল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দু ‘দিনের এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। প্রথম দিনেই চমক দিল রাজ্য সরকার। সপ্তমবারের এই BGBS সম্মেলনে প্রথম দিনেই হাজির হয়েছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। এছাড়াও, বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এছাড়াও, এদিনের মঞ্চে বাংলা থেকে হাজির ছিলেন দেশজোড়া নাম করা একঝাঁক শিল্পপতি। সেই তালিকায় রয়েছেন অম্বুজা- নেওটিয়া গ্রুপের হর্ষবর্ধন নেওটিয়া, ITC গ্রুপের সঞ্জীব পুরী, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কার মতো নাম।

এদিনের সম্মেলনে বড় ঘোষণা করেন জেকে পেপারের ভাইস চেয়ারম্যান হর্ষ পতি সিঙ্ঘানিয়া। ১৪০ বছরের পুরনো গ্রুপের তরফে তিনি বলেন, জেকে গ্রুপ বাংলায় ফিরতে চলেছে। খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডেয়ারি শিল্প গড়ে তোলার কাজ করছে এই গ্রুপটি। আগামী দিনে এই প্রজেক্টটি একটি বড় আকার নেবে বলে বিশ্বাস করেন তিনি। আগামী বছরের মাঝামাঝি সময়েই এই প্রজেক্টটিতে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন হর্ষ পতি সিঙ্ঘানিয়া।
সপ্তম BGBS-এ মুকেশ আম্বানির উপস্থিতি নিঃসন্দেহে চমকপ্রদ। গতবারে তিনি বাংলায় বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। আশা করা হচ্ছে, এবারের সম্মেলনেও তাঁর গ্রুপ বিপুল পরিমাণে বিনিয়োগের প্রস্তাব দেবেন।

পাশাপাশি, এদিন মঞ্চে হাজির ছিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেপ্টেম্বর মাসেই স্পেনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বাণিজ্য সম্মেলনে বক্তব্য রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি রাজ্যের মেদিনীপুরে দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেছিলেন। আগামী 5 থেকে 6 বছরের মধ্যে এই নতুন কারখানায় কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago