খবর লাইভ : উত্তরকাশীতে মঙ্গলবার প্রায় ৫৭ মিটার লম্বা একটি লাইফলাইন পাইপ সুড়ঙ্গ ভেদ করে আটকে পড়া শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। এই পাইপের মাধ্যমেই প্রচুর পরিমাণে খাবার এবং জল তাঁদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
ইতিমধ্যে ২০ কেজি এবং ৫০ কেজি ওজনবিশিষ্ট দুটি রোবটও পাঠিয়েছে ডিআরডিও। এমনকী এহেন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আটকে পড়া শ্রমিকদের পুষ্টিগত চাহিদার কথা মাথায় রেখে আধিকারিকরা মেডিক্যাল বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিশেষ ডায়েট প্ল্যানও তৈরি করেছেন।
সেই সঙ্গে এই পাইপের মাধ্যমে ২০ কেজি এবং ৫০ কেজি ওজনবিশিষ্ট দু’টি রোবটও পাঠিয়েছে ডিআরডিও।
এই উদ্ধার অভিযানের বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই সংক্রান্ত সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি। সেই সঙ্গে এ-ও জানিয়েছেন যে, আটকে পড়া শ্রমিকরা সুরক্ষিতই আছেন। তাঁদের কাছে পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টিকর খাবার এবং জল ক্রমাগত সরবারহ করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে প্রধানমন্ত্রী কী বললেন?
আটকে পড়া শ্রমিকদের মধ্যে কয়েকজন অসুস্থতার কথা জানিয়েছিলেন। যার জেরে সঙ্গে সঙ্গে ওই এলাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের আনানো হয়। অসুস্থ শ্রমিকদের চিকিৎসাও করা হয়।
উদ্ধারকাজ পরিদর্শনের জন্য আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স ওই এলাকায় পৌঁছেছেন। তিনি মূলত জেনেভার ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রধান।
প্রসঙ্গত ভূমিধসের জেরে সুড়ঙ্গের একটা অংশ গত ১২ নভেম্বর ভেঙে গিয়েছিল।
প্রসঙ্গত ওই সুড়ঙ্গ চার ধাম অল-ওয়েদার রোডের অংশ। বিপুল পরিমাণ ধ্বংসস্তূপে আটকে পড়েন প্রায় ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করার জন্যই চলছে অভিযান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…