পিএইচডি-তে ভর্তি থেকে নিয়োগের তালিকা স্থগিত! ফের কাঠগড়ায় যাদবপুরের অস্থায়ী উপাচার্য

খবর লাইভ : পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে মানা হয়নি কোনও নিয়ম। সেকারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তালিকা প্রকাশের পরও থমকে গেছে ভর্তি প্রক্রিয়া। এমনই অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। তবে এই প্রথম নয়, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর একের পর পর এক বিতর্কিত কাজ করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবারও তার অন্যথা হল না। তবে বুদ্ধদেবের দাবি, এই নিয়ে কর্মসমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তা নিয়েও জটিলতা দেখা দিয়েছে কারণ কর্মসমিতির বৈঠক নিয়ে আগেভাগেই নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। আর সেই কারণেই পিএইচডি-তে ভর্তি থেকে নিয়োগের তালিকা স্থগিত রাখা হয়েছে।

ইউজিসির নিয়ম অনুযায়ী, পিএইচডি কোর্সে ভর্তির তালিকা প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএইচডি অ্যাডমিশন কমিটি। ইউজিসির নিয়ম, এক জন অধ্যাপকের অধীনে ৮ জনের বেশি গবেষণা করতে পারবেন না। কিন্তু গত কয়েক বছরে যাদবপুরের ক্ষেত্রে দেখা গিয়েছে, গবেষকের সংখ্যা বেশি হলেও সুপার নিউমেরিক পোস্টে তাঁদের নিয়ে নেওয়া হত। এরই মধ্যে কিছু দিন আগে উপাচার্য বুদ্ধদেব সাউ অ্যাডমিশন কমিটির মিটিংয়ে যোগ দেন। তিনি কমিটির বিপরীত সিদ্ধান্তের কথা বলেন। তারপরও অ্যাডমিশন কমিটি পিএইচডিতে ভর্তির তালিকাকে অনুমোদন করে। বিজ্ঞপ্তি প্রকাশ করে গবেষকদের নামের তালিকা বের করা হয়। তবে এই নিয়ে আন্দোলনে নামার কর্মসূচি রয়েছে অধ্যাপকদের।
অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, অ্যাডমিশন প্রক্রিয়ায় দেরি হয়ে গিয়েছে। জুন মাস থেকে হওয়ার কথা ছিল। এখন বেনিয়ম দেখা যাচ্ছে। ইউজিসি গাইডলাইন মানা হয়নি। কমিটিতে যাঁরা ছিলেন, আমি ভেবেছিলাম, সবাই নিয়ম মেনে কাজ করবেন। কিন্তু তাঁরা একদম তা করেননি। সুপার নিউমেরিক করতে গিয়ে ছাত্রদের ভর্তিই প্রশ্নের মুখে। এমন চলতে থাকলে ছাত্রদের ভর্তির অনুমোদনই বাতিল হয়ে যাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago