বিশ্বকাপের ফাইনালে পিচ এবং টস কি গুরুত্বপূর্ণ হতে পারে?

খবর লাইভ : আর মাত্র ২৪ ঘণ্টা। আর তার পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আসর। এই ম‍্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে উন্মাদনা তুঙ্গে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রান তোলে টিম ইন্ডিয়া। তবে সেই পিচ নিয়ে বিতর্ক হয়েছে। তবে এখন কথা হলো ফাইনালেও কি হাই স্কোরিং পিচ হবে? কতটা রান হলে সেটা হবে নিরাপদ। আর এই নিয়েই মুখ খুললেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর। পিচ কিউরেটরের মতে মোতেরার ওই উইকেটে নিরাপদ স্কোর হতে পারে ৩১৫ রান।

আগামিকালের ম‍্যাচের আগে এই নিয়ে তিনি বলেন,” যদি পিচে ভারী রোলার ব্যবহার করা হয় তাহলে উইকেট স্লো ব্যাটিং উইকেট তৈরি হবে। ভারী রোলার দিয়ে কৃষ্ণমৃত্তিকাকে রোল করা হলে তা আস্তে আস্তে বসে যায়। যে সমস্ত ক্র্যাক পিচে থাকে তা ভরাট হয়ে যায়। ফলে আদর্শ স্লো ব্যাটিং উইকেটে পরিণত হয় ২২ গজ। যেখানে বড় স্কোর করা দুই পক্ষের পক্ষে কার্যত বড় ব্যাপার নয়। আর তা করে ডিফেন্ড করাটাও সম্ভব। কারণ ভারী রোলার চালানোর পরে উইকেটে বলকে ব্যাটাররা সহজে হিট করতে পারবে না।” ফলে বোঝাই যাচ্ছে এই উইকেটেও টস জিতে প্রথম ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ। না হলে পরে উইকেট স্লো হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হতে পারে।

উল্লেখ, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটের ২২ গজ। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে তো ভারতের বিরুদ্ধে পিচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে যায়। যা নিয়ে বিতর্ক উঠে যায়। অভিযোগ ওঠে ভারতকে সুবিধা করে দিতেই আইসিসির অনুমতি না নিয়েই নাকি পিচ বদল করা হয়েছিল। এই ঘটনায় আসরে নামতে হয় আইসিসিকে। বিবৃতি জারি করে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago