খবর লাইভ : গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ৭০ রানে হারিয়ে ফাইনালে রাস্তা পাকা করেন রোহিত শর্মা-বিরাট কোহলি। তবে একটা সময় ম্যাচ চলে যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তবে শেষমেশ জয় পেয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, আগের ৯টি ম্যাচে যে কাজ করেছেন সেটা বজায় রেখেই সেমিফাইনালে জয় এসেছে।
এই নিয়ে ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলেন,”আমরা যখন চাপে পড়েছিলাম তখন জানতাম যে আমাদের আস্তিন থেকে কিছু একটা বার করতেই হবে। যা যা দরকার সবই চেষ্টা করেছিলাম। অসাধারণ বল করল শামি। প্রথম পাঁচ-ছ’জন ব্যাটার খুবই ভাল খেলল। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগাল। আলাদা করে আমি শ্রেয়সের কথা বলব। ওকে নিয়ে আমি খুশি। সামনে থেকে সাহসী ব্যাট করেছে শুভমন। দুর্ভাগ্যবশত আজ মাঝে ওকে সাজঘরে ফিরতে হয়েছিল। কোহলিকে নিয়ে আর আলাদা করে কী বলার রয়েছে। একটা মাইলফলক ছুঁল। সব মিলিয়ে, আমি ব্যাটিং নিয়ে খুশি।”
এরপরই রোহিত বলেন,” বলব না যে আমাদের কোনও চাপ ছিল না। কিন্তু প্রত্যেকে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছে। প্রথম ন’টা ম্যাচে যে কাজ করেছিলাম সেটাই আজও করেছি। ভাল লাগছে দেখে যে আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। আরও আগে ম্যাচটা শেষ করে ফেলা উচিত ছিল আমাদের। সুযোগ আমাদের কাছে এসেছিল। কিন্তু সেটা আমরা তখন কাজে লাগাতে পারিনি। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদের।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…