তেন্ডুলকরকে টপকে বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ রানের  মালিক কোহলি

খবর লাইভ : শতরানের পার্টনারশিপ গড়লেন বিরাট-শ্রেয়স। ২৫০ রানের গণ্ডি পেরল ভার‍ত। হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ারও। ভারতের স্কোর ২৬৪

বিশ্বকাপে শচীনের সর্বকালের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি রান করার নজির এখন কোহলির দখলে। ২০২৩ বিশ্বকাপে ইতিমধ্যেই ৬৭৪ রান করেছেন বিরাট। ২০০৩ সালে শচীনের রান ছিল ৬৭৩।

বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ রান কোহলির।
শচীন তেন্ডুলকরের ৪৯তম শতকের রেকর্ড ছুঁয়েছেন এ বিশ্বকাপেই। এবার এক বিশ্বকাপে সর্বোচ্চ রানে তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, সেটিও তেন্ডুলকরের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। ২০০৩ সালে ফাইনাল খেলেছিল ভারত, তেন্ডুলকর সেই টুর্নামেন্টে করেছিলেন ৬৭৩ রান। ১টি শতকের সঙ্গে ৬টি অর্ধশতক ছিল তেন্ডুলকরের। কোহলি ২টি শতকের সঙ্গে এখনও পর্যন্ত করেছেন ৬টি অর্ধশতক। তৃতীয় শতকটি পাবেন আজ? সেক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫০টি শতক হবে তাঁর। সেটাই দেখার অপেক্ষায় সবাই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago