খবর লাইভ : বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সেই ম্যাচে নামার আগে এক প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের সমর্থন পেয়ে গেলেন বিরাট কোহলিরা। জার্মানির ফুটবলার থমাস মুলার সমর্থন জানালেন ভারতীয় দলকে। তাও আবার ভারতের জার্সি গায়ে দিয়ে!
জানেন কী? মুম্বই থেকে ৬,৩২১ কিলোমিটার দূরে জার্মানির মিউনিখে রয়েছেন মুলার। সেখানে তাঁকে ভারতের জার্সি উপহার হিসাবে পাঠিয়েছেন কোহলি। সেই জার্সি পরার ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মুলার। কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ২০১৪ সালে জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপজয়ী তারকা।
যদিও এই প্রথম নয়, ২০১৯ সালের বিশ্বকাপ শুরুর আগেও কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুলার। সে বার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এ বারও সেমিফাইনালে সামনে সেই নিউজিল্যান্ড।
চলতি বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বে ন’টি ম্যাচের ন’টিতেই জিতেছেন রোহিত শর্মারা। অন্য দিকে শুরুটা ভাল করলেও মাঝে পর পর কয়েকটি ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচে আবার জয়ে ফিরেছে তারা।ফর্মের বিচারে ভারত কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী থাকার পাশাপাশি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন রাহুল দ্রাবিড়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…