খবর লাইভ : দিওয়ালি উৎসব পালনের লক্ষ্যে সেজে উঠেছে গোটা দেশ। প্রায় প্রতি বছর এই দিনটি সীমান্তে দেশের সেনাবাহিনীর সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এবারও সেনার সঙ্গে দিওয়ালি পালন করতে রবিবার জম্মু কাশ্মীরের আখনুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে সেনার ১৯১ ব্রিগেডের সঙ্গে পালন করবেন দিওয়ালি উৎসব।
সেনার সঙ্গে দিওয়ালি পালনের সময় সেনার পোশাকেই দেখা যায় প্রধানমন্ত্রীকে। উৎসব পালনের পাশাপাশি দেশবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে নানা বার্তাও দেন তিনি। এবারও তাঁর কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২০২১ সালের দিওয়ালিতে তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে। ২০১৯ সালে রাজৌরি জেলা ও ২০১৮ সালে উত্তরাখণ্ডে উৎসব পালন করতে দেখা গিয়েছিল মোদিকে। আর এবার আখনুরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর। সেখান থেকে দেশবাসীকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে গোটা দেশের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…