কালীপুজো-ভাইফোঁটাতেও ভিলেন বৃষ্টি? হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

খবর লাইভ : হালকা শীতের আমেজ রাজ্যে! তবে জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। এমন আবহে ফের নিম্নচাপের আশঙ্কার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূনাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে শুক্রবারই সেটি শক্তি হারাবে। ফলে এই নিম্নচাপ বাংলায় কোন প্রভাব ফেলবে না। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। তবে বঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ৫ থেকে ৭ দিন এরকমই থাকবে আবহাওয়া। নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। এদিকে কালীপুজোতে শীতের আমেজ। পাশাপাশি ভাইফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago