খবর লাইভ : নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সির নির্ধারিত সময়ের মধ্যেই ইডি দফতরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সাড়া দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেইমতো আজ সকাল ১০:৪৮ মিনিটে কালীঘাটের পটুয়া পাড়ার বাড়ি থেকে বেরিয়ে পড়েন অভিষেক। সকাল ১১:০৪ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডি দফতর। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।
নিয়োগ সংক্রান্ত মামলায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো এবং তারপর ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের নামে সময় নষ্ট করা যেন এক প্রকার রুটিনে পরিণত হয়েছে। এর আগে অভিষেকের ঘোষিত কর্মসূচির মধ্যে বারবার তাঁকে ডেকে পাঠিয়ে ‘ভয়’ দেখাতে চেয়েছে ইডি সিবিআই। তৃণমূল কংগ্রেস বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির গলার কাঁটা। এই প্রতিমুহূর্তে তাঁকে আটকানোর, তাঁর কাজে বাধা দেওয়ার ফন্দি করছে বিজেপি পরিচালিত এজেন্সি গুলি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে লোকসভা ভোটের আগে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু “অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুকেগা নেহি” ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…