শাহের রথের চূড়া জড়ালো  বিদ্যুতের তারে, কপাল জোরে বাঁচলেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবর লাইভ : বড় বিপদ থেকে কপাল জোরে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়ে এটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রথ। এতে চড়েই রাজস্থানের নাগৌরে নির্বাচনী প্রচার ছাড়ছিলেন শাহ। তখনই রথের ওপরের অংশটি তারের সঙ্গে ধাক্কাও লাগে।

মঙ্গলবার শাহের রথ বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। পার্বতসরে একটি জলবহুল এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ওই রাস্তার দুই পাশে ছিল দোকান ও বাড়িঘর। গলি দিয়ে যাওয়ার সময়, তার ‘রথ’ এর উপরের অংশটি বিদ্যুতের তার স্পর্শ করে। এরপরই সেখান থেকে একটি স্পার্কও হয়। তারপর ছিঁড়ে যায় তারটি। দুর্ঘটনার পর কনভয়ে থাকা লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়ায়। সেই ঘটনার ভিডিও অনলাইনে প্রকাশ্যে এসেছে সম্প্রতি। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এই ঘটনা প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, ঘটনার তদন্ত করা হবে। তবে দুর্ঘটনা ঘটলেও প্রচার থামার আমি শাহ। দুর্ঘটনার জেরে সেই সময় শাহের ‘রথের’ পেছনে থাকা অন্যান্য যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অমিত শাহ তখন অন্য গাড়িতে উঠে যান। তারপর তিনি পার্বতসরে যান এবং সমাবেশে ভাষণ দেন। তবে এই ধরনের ঘটনা যে বেশ বিপদজনক তা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। গত বছর রথের সময় এভাবেই বিদ্যুৎ স্পর্শ হয়ে এক ডজন মানুষের প্রাণ গিয়েছিল ত্রিপুরায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago