মানব পাচার মামলায় বারাসাতে ম্যারাথন তল্লাশিতে এনআইএ!

খবর লাইভ : একদিকে মানব পাচার মামলার যোগসূত্র, অন্যদিকে আবার নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ- এবার ব্যবসায়ী সঞ্জীব দেবের বাড়িতে এনআইএ। মঙ্গলবার গভীর রাত থেকে বারাসতে চলে ম্যারাথন তল্লাশি। তল্লাশি শেষে নবপল্লির ১১ নম্বর রেলগেট সংলগ্ন রমেশপল্লির ছায়ানট অ্যাপার্টমেন্টের বাসিন্দা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যান কেন্দ্রীয় আধিকারিকরা বলে খবর। তদন্তকারীরা এই অভিযান সংক্রান্ত কোনও তথ্য মিডিয়ার সামনে প্রকাশ না করলেও মনে করা হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব। এমনকি মানব পাচারের মতো শাস্তিযোগ্য অপরাধও করেছেন তিনি বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে এই মামলায় শুধু এ রাজ্যে নয় দেশ জুড়েই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন NIA আধিকারিকরা।

স্থানীয়রা বলছেন বারাসতের চাঁপাডালি এলাকায় সঞ্জীবের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের অফিস রয়েছে। মূলত সেখানেই তল্লাশি চলে। এর আগে ফ্ল্যাটেও যান অফিসাররা। সঞ্জীবের স্ত্রী জানিয়েছেন, বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি করে এনআইএ বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে। যদিও অভিযুক্তের স্ত্রীয়ের দাবি এইনি এই সম্পর্কে কিছু জানেন না। অন্যদিকে গাইঘাটা থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago