গাজা শহরের কেন্দ্রস্থলের দখল নিলো ইজরায়েল

খবর লাইভ : এক মাসেরও বেশি সময় ধরে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। এবার গাজা শহরের কেন্দ্রস্থলে দখল নিল তারা। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ইজরায়েলের সেনাবাহিনী। জানানো হয়েছে হামলার মুখে জঙ্গিরা দক্ষিণ রাজার দিকে পালাতে শুরু করেছে। এদিকে, হামাসের সমর্থনকারী হিজবুল্লা বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

লাগাতার হামলার মাঝে মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্য ভাষণ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই ভাষণেই হামাসের পাশাপাশি হিজবুল্লাকেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “যদি হিজবুল্লা এই যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে বড় ভুল করবে। এই সিদ্ধান্ত তাদের আয়ুষ্কালের ঝুঁকির হবে।” পাশাপাশি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট মন্তব্য করেন, “হামাসকে চিরতরে ধ্বংস করতে বদ্ধপরিকর আমরা।” এর পরেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, “আমাদের সেনা এখন গাজার কেন্দ্রস্থলে। গাজা এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাঁটি।”

গাজা দখল নিলে হামলায় কোন খামতি রাখছে না ইজরায়েলি সেনা। হামাসের সুরঙ্গ ঘাঁটিতে ঢুকে হামলা চালাচ্ছে সেনা। বাজেয়াপ্ত করা হয়েছে হামাসের বহু অস্ত্রশস্ত্র। গাজার মাটিতে যুদ্ধবিরতি চেয়ে অন্যান্য রাষ্ট্রগুলি ইজরায়েলের উপর চাপ সৃষ্টি করলেও থামতে নারাজ নেতানিয়াহু। স্পষ্ট ভাষায় তুমি জানিয়ে দিয়েছেন, যতদিন না বন্দিদের মুক্তি দিচ্ছে হামাস ততদিন পর্যন্ত গাজায় জ্বালানি সরবরাহ করা হবে না, যুদ্ধবিরতি ঘোষিত হবে না। অবশ্য মঙ্গলবার তিনি জানিয়েছেন, ত্রাণ ও পণবন্দিদের স্বার্থে গাজায় ‘কৌশলগত বিরতি’র সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago