খবর লাইভ : আজ নয়, আগামী বৃহস্পতিবার বসতে চলেছে এথিক্স কমিটির বৈঠক। যদিও কমিটির ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন সকালে সোশ্যাল সাইটে তিনি এই বিষয়ে তোপ দেগেছেন। সেই সঙ্গে উল্লেখ করেছেন কার্যত স্বেচ্ছাচারিতা চলছে। বৈঠক পিছিয়ে যাওয়া নিয়ে এ বার এথিক্স কমিটিকে এক্স হ্যান্ডলে একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গৌতম আদানিকেও কটাক্ষ করেছেন। লিখলেন, ‘‘মোদি এবং আদানি এতটা ভীত!’’
প্রসঙ্গত, গত ২রা নভেম্বর টাকার বদলে প্রশ্ন বিতর্কে সংসদের এথিক্স কমিটিতে হাজিরা দেন মহুয়া। সেদিনের বৈঠকে তাঁকে অশালীন, অনৈতিক এবং ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর সঙ্গে সুর মিলিয়ে সরব হন অন্য বিরোধী সাংসদরাও। তাঁরাও অভিযোগ করেন, এথিক্স কমিটিতে ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’ হয়েছে। যার পালটা আবার অভিযোগ আসে বিজেপির তরফ থেকে। বিজেপি দাবি করে, মহুয়া-সহ বিরোধী সাংসদরা এথিক্স কমিটির গোপনীয়তা ভঙ্গ করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ। মহুয়া যেদিন তোপ দাগেন সেদিনই আবার এথিক্স কমিটির পরবর্তী বৈঠকের দিক ঠিক হয়ে যায়। এদিন অর্থাৎ ৭ নভেম্বর ফের এথিক্স কমিটির বৈঠক বসার কথা ছিল। সেটা পিছিয়ে গেল আগামী ৯ নভেম্বর। সেদিনই ঠিক হতে পারে মহুয়ার ভাগ্য।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতির তদন্তে আরও ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার ইডির
দুই দিন আগেই ‘এক্স’ হ্যান্ডেলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দু’টি পোস্ট করেন। বিজেপি-কে নিশানা করে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লেখেন, ‘বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে, এটা জেনে আমি শিহরিত হচ্ছি। ওঁদের এই ভাবনাকে স্বাগত জানাচ্ছি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…