টাইম্‌ড আউট বিতর্কে শ্রীলঙ্কার ব্যাটার জোড়া ছবি দিয়ে প্রমাণ করলেন ‘আউট ছিলেন না’!

খবর লাইভ : সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ক্রিকেট বিশ্ব নতুন ধরনের একটা আউট দেখল। মাঠে ব্যাটার দেরি করে নামার অভিযোগে আউট চাইল ফিল্ডিং দল। নিয়ম মেনে আউট দিলেন আম্পায়ারও। কিন্তু সেই আউটের শিকার ম্যাথেউজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার আগে ৫ সেকেন্ড ছিল। আমার মনে হয় সুরক্ষা সবার আগে। হেলমেট ছাড়া ব্যাট করা উচিত হত না।”

আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত মানতে পারছেন না ম্যাথেউজ। তিনি সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করে দেখান যে, সমরবিক্রম আউট হওয়ার পর থেকে তাঁর স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়া পর্যন্ত ১ মিনিট ৫৫ সেকেন্ড সময় লেগেছিল। অর্থাৎ ৫ সেকেন্ড সময় ছিল ম্যাথেউজের কাছে। কিন্তু স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় তিনি ব্যাট করতে পারছিলেন না। সেই ছবি পোস্ট করে ম্যাথেউজ লেখেন, “ক্যাচ নেওয়া এবং আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার মধ্যে কতটা সময় লেগেছিল তার প্রমাণ রইল।”

আরও পড়ুনঃ গণশক্তির সম্পাদক বদল,সিপিএমে সেলিম জামানা শুরু

আইসিসি-র নিয়ম বলছে, একজন ব্যাটার আউট হওয়া বা অবসৃত হওয়ার ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটার অথবা নন-স্ট্রাইকারকে এসে বল খেলার জন্যে তৈরি থাকতে হয়, যদি না আগে থেকে নতুন ব্যাটার আম্পায়ারের কাছে ‘টাইম’-এর আবেদন করে থাকেন। এই নিয়ম না মানা হলে, সংশ্লিষ্ট ব্যাটারকে ‘টাইম্‌ড আউট’ দেওয়ার অধিকার রয়েছে আম্পায়ারের।

ম্যাথেউজের আউটের সিদ্ধান্ত মানতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসও। তিনি বলেন, “আমি খুবই হতাশ। ম্যাথেউজ যখন ব্যাট করতে নেমেছিল, তখনও ৫ সেকেন্ড বাকি ছিল। কিন্তু ওর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল। সেই কারণেই বাড়তি সময় লেগেছিল ম্যাথেউজের। আমার মনে হয় আম্পায়ারদের এটা দেখা উচিত ছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago