পুর নিয়োগ মামলায় ফের ইডি দফতরে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা

খবর লাইভ : পুর নিয়োগ মামলায় আবার ইডি দফতরে গেলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এর আগেও এক দিন তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত যে ‘দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ উঠছে, তাতে কামারহাটি পুরসভার চেয়ারম্যান কোনও ভাবে জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার আবার তাঁকে তলব করা হয়। সকাল সকাল সিজিওতে পৌঁছে যান গোপাল। বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। তাঁর হাতে একটি ফাইল ছিল। সেই নথি জমা দিতেই তিনি সিজিওতে এসেছেন বলে মনে করা হচ্ছে।

এর আগেও কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছিলেন গোপাল। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরের দিন একটি মিছিল করেন গোপাল। সেখান থেকে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থা যত বার তাঁকে ডাকবে, তত বার তিনি হাজিরা দেবেন। যা তাঁকে জিজ্ঞাসা করা হবে, সব কিছুর উত্তরও দেবেন। তাঁর কথায়, ‘‘আমাকে যখনই ডাকছে, যাচ্ছি। যা প্রশ্ন করছে, উত্তর দিচ্ছি। ওরা একটা তদন্তকারী সংস্থা। তদন্তের প্রয়োজনে আমাকে ডাকতেই পারে। তাতে সময় লাগছে ঠিকই, কিন্তু ওরা ওদের কাজ করছে। এ ক্ষেত্রে আমি ‘হেনস্থা’ শব্দটা ব্যবহার করতে চাই না।’’ পুর নিয়োগে দুর্নীতির বিষয়টি দেখছে সিবিআইও। তারা সেপ্টেম্বর মাসে কামারহাটি পুরসভার কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছিল। পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করা হয়েছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago