দেব দীপাবলি এবার কলকাতায়, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতাও

খবর লাইভ : এবার কাশীর আদলেই ৫ থেকে ১০ হাজার প্রদীপে খাস কলকাতায় গঙ্গার ঘাটে পালিত হতে চলেছে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরসভার তরফে নবান্নে সেই আমন্ত্রণপত্র পাঠানো হবে।

এ বছর ২৫ ও ২৬ নভেম্বর দু’দিন পড়েছে কার্তিক পূর্ণিমা। ওই দিন সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে দেব দীপাবলি পালিত হয়৷ সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে বারানাসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর ও ঘাট। লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় দেব দীপাবলি। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসেন। মূলত এই দিনটি হিন্দি বলয়গুলিতে জাঁকজমক করে পালিত হতে দেখা যায়। এই উৎসব খুব বড় করে পালিত হয় কাশীতে। দীপাবলি উৎসবের পর কার্তিক পূর্ণিমায় বেনারস ও কাশীতে গঙ্গার ঘাটগুলো লক্ষাধিক প্রদীপে সাজানো হয়।
কথিত আছে আধ্যাত্মিক শক্তি লাভের শেষ মাস হল কার্তিক। এই কার্তিক পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। তাই দিনটি হিন্দুধর্মে বিশ্বাসী মানুষজন গুরুত্বের সঙ্গে পালন করেন। অনেকে এই দিনটিকে শিব দীপাবলি বলেও উল্লেখ করেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago