খবর লাইভ : রেশন বন্টন মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে। ইডি সূত্রে খবর, রেশন বন্টন মামলায় এবার বিহারের পশু খাদ্য মামলার সরাসরি যোগ রয়েছে! জানা গিয়েছে, বিগত দু’দিন টানা অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের আটা ও চাল কল, কর্পোরেট অফিস ও ডিরেক্টরের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর অভিযোগ। ইডি সূত্রে খবর, অঙ্কিত ইন্ডিয়ার দুই ডিরেক্টর বিহারের পশু খাদ্য মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন। ১৯৯৬ সালে প্রধান অভিযুক্ত হিসেবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন দীপেশ ও হিতেশ চন্দক। পরে ওই মামলায় রাজসাক্ষী হয়ে দীপেশ ও হিতেশ চন্দক ছাড়া পান।
তবে অঙ্কিত ইন্ডিয়ার এই দুই ডিরেক্টর জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি ইডির। এদিকে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে বাংলায় একাধিক ব্যবসা রয়েছে চন্দকদের। এদিকে সূত্রের খবর, পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় দীপেশ বয়ান দেন, তিনি ৬০ কোটি টাকা লালুপ্রসাদ যাদবকে দিয়েছিলেন। ইডির দাবি, চন্দকদের রাইস মিল ও আটা কলে রেশনের চাল এনে, গম ভাঙিয়ে তা প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি করা হত।
এদিকে শনিবার সকাল থেকেই রাজ্যের জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। রেশন দুর্নীতি মামলায় শনিবার উলুবেড়িয়ার অঙ্কিত রাইস মিলের বিভিন্ন জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, হাওড়া সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালান গোয়েন্দারা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই দুর্নীতি কতটা গভীর পর্যন্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…