খবর লাইভ : আজ ৫ নভেম্বর। আজ ক্রিকেটের নন্দনকানন ইডেনে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। আজ আবার ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। গত দেড় দশকে ভারতীয় ক্রিকেট তো বটেই গোটা বিশ্বের ক্রিকেটকে শাসন করছেন বিরাট। এবারের বিশ্বকাপেও রয়েছেন দারুণ ছন্দে। এহেন তারকার জন্মদিনে এলাহি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক, কেক থাকছে কিং কোহলির জন্য।
জন্মদিনে কী কী গিফট পাচ্ছেন বিরাট? সিএবি সূত্রের খবর, জন্মদিনে অভিনব ব্যবস্থাই করতে চেয়েছিল সিএবি। কথা ছিল, স্পেশাল মুখোশ বানানো হবে দর্শকদের জন্য। সেটা পরেই খেলা দেখবেন ৬৭ হাজার সমর্থক। তবে তা হচ্ছে না। কথা ছিল, স্পেশাল আতসবাজির রোশনাই হবে বিরাটের জন্মদিনে। সেটাও বাতিল হয়েছে। মেলেনি মাঠের মাঝে কেক কাটার অনুমতিও। যদিও সিএবি এই সমস্ত পরিকল্পনার ব্যাপারে সরকারিভাবে কিছুই জানায়নি। তবে রবিবার ইডেন থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হবে বিরাটকে। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেক ও স্মারক ব্যাট ভারতের প্রাক্ত ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন সিএবি কর্তারা।
সিএবি চাইলেও বড় অনুষ্ঠান করা হচ্ছে না। তবে ফ্যানরা কিন্তু শনিবার থেকেই বিরাটের জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রবিবার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দুই দলই। ইডেনের সামনে বিরাট কোহলির ছবি আঁকতে দেখা যায় এক শিল্পীকে।
চলতি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিয়াইনালে আগেই পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান জিতে যাওয়ায় শেষ কার্যত শেষ চারে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখতে মরিয়া রোহিত শর্মারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…