মহাকাশে নতুন ‘সৌরজগৎ’! বিস্ময়কর আবিষ্কার নাসার

খবর লাইভ : চেনা সৌরমন্ডলের বাইরে গিয়ে মহাকাশের অচেনা জগৎকে খুঁজতে একের পর এক অনুসন্ধান চালিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার ধরা দিল সাফল্য, আবিষ্কার হল এক নতুন সৌরজগতের। মহাকাশের গতিবিধি নজর রাখতে বিশেষ টেলিস্কোপ কেপলারের উপর ভরসা রেখেছিলেন নাসার বিজ্ঞানীরা। সেই টেলিস্কোপ সাতটি গ্রহ-সম্বলিত একটি যুগান্তকারী জগতের সন্ধান পেয়েছে। আমাদের চেনা সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহরা রয়েছে, এখানেও কেন্দ্রস্থলে এক বিশেষ নক্ষত্রকে আবর্তিত করে রেখেছে সাতটি গ্রহ, যার এক একটির আয়তন পৃথিবীর থেকে বহুগুণ বেশি।

NASA বলছে নতুন আবিষ্কৃত এই সাতটি গ্রহই পৃথিবীর চেয়ে বড়, কিন্তু নেপচুনের চেয়ে ছোট।এর সিস্টেমের কেন্দ্রস্থলে সূর্যের মতো একটি নক্ষত্র রয়েছে, যা আমাদের সূর্যের চেয়ে প্রায় ১০ শতাংশ বড় এবং ৫ শতাংশ বেশি উষ্ণ। পৃথিবীর থেকে সামান্য বড় দু’টি অভ্যন্তরীণ গ্রহ, এবং পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ আকারের বাকি পাঁচটি গ্রহ রয়েছে। সবকটি গ্রহই ঘন বায়ুমণ্ডলে আবৃত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ মধ্যরাতে নেপালের ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

Kepler-385 হল একটি প্ল্যানেট সিস্টেম  যার মধ্যে ৬টির বেশি গ্রহকে ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। অর্থাৎ এগুলো টেলিস্কোপে ধরা পড়েছে কিন্তু অস্তিত্ব এখনও প্রমাণিত হয়নি। অন্যান্য দুটি টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণের পর গ্রহ হিসাবে নিশ্চিত করা গেছে। প্রায় ৪ হাজার ৬৭০ আলোকবর্ষ দূরে রয়েছে এই নব আবিষ্কৃত সৌরজগৎ। ইতিমধ্যেই এই সম্পর্কিত তথ্য অনুসন্ধানে ব্যস্ত মহাকাশ বিজ্ঞানীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago