খবর লাইভ : মধ্যরাতের কম্পনে বিধ্বস্ত পড়শি রাষ্ট্র নেপাল। কম্পনের অভিঘাত মাত্রা ছিল প্রায় ৬.৪। এখনও পর্যন্ত যা খবর তাতে মৃ.ত এবং আহ.ত মিলিয়ে সংখ্যাটা ২০০ ছাড়িয়েছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বিল্ডিং। কম্পন এতটাই তীব্র ছিল যে তা অনুভূত হয় ভারতের বিভিন্ন রাজ্যে। মধ্যরাতে দিল্লি- এনসিআর, অযোধ্যা, লখনৌ এবং বিহারেরও বেশ কিছু জায়গার মাটি কেঁপে ওঠে। বাদ পড়েনি কলকাতাও।
শুক্রবার রাত এগারোটার কিছু পরে আচমকাই ভূমিকম্প হয় নেপালে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে। একাধিক বিল্ডিংয়ে ফাটল দেখা যায়। ধ্বংসস্তূপ সরাতেই উদ্ধার হচ্ছে লাশের পাহাড়। এখনও পর্যন্ত ১০০ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত প্রায় শতাধিক। পশ্চিম রুকুম এবং জাজারকোট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…